ইউএনওকে বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনওকে বরন গৌরনদীতে। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০২:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ ২১৯ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের গৌরনদী উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান পদোন্নতিজনিত বদলির কারনে বিদায় সংবর্ধনা ও নবাগত নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসকে বরন অনুষ্টান অনুষ্ঠিত হয়। উপজেলা অফির্সাস ক্লাব ও উপজেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহীদ শুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান, নবাগত নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়িা আফরোজ হেলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ জলিল, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা প্রমুখ। শেষে বিদায়ী উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহানকে সম্মাননা ক্রেস্ট ও নবাগত নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।


























