সংবাদ শিরোনাম ::
ডিমলায় নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দ্বায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০ ১১৩ বার পড়া হয়েছে

মোঃগোলাম রাব্বানী ডিমলা নীলফামারীর
বুধবার (২৫-নভেম্বর) দুপুরে ডিমলায় পলিথিন বর্জন ও পাটজাত পণ্য ব্যবহারের ধারাবাহিকতায় ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট কাঁচাবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়। এ সময় পলিথিনের ব্যাগ ও বস্তা ব্যবহার করায় দুটি দোকানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পাট উন্নয়ন অফিসার মহিবুর রহমান লোহানি, ডিমলা থানার এএস আই মাহাবুব হোসেন সহ সঙ্গীয় ফোর্স,
সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ। পাট পণ্য ব্যবহার করুন, পলিথিন বর্জন করুন।


























