সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

বাঘারপাড়ায় দুইশ বছর আগের সীমানা পিলার উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ ২৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: যশোরের বাঘারপাড়া থেকে ১৮১৮ সালের সীমানা পিলার উদ্ধার করেছে র‌্যাব-৬। সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার জামদিয়া এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

এ ঘটনায় তৌহিদুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে র‌্যাব-৬ তাকে বাঘারপাড়া থানায় হস্তান্তর করেন। আটক তৌহিদুর রহমান যশোর সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের শাহাজান মোল্যার ছেলে।

র‌্যাব-৬ এর ডিএডি আবুল বাসার সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের মাধ্যমে খবর আসে জামদিয়া এলাকার সাইফুল ইসলামের বাড়ির পাশে কাঁচা রাস্তা দিয়ে এক ব্যক্তি বিদেশি সীমানা পিলার পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের মাধ্যমে র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের এ পিলারসহ তৌহিদুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করে। পরে বাঘারপাড়া থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হয়েছে।

বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানিয়েছেন, আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার সাথে আর কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত পিলারটির ওজন প্রায় ৩৪ কেজি। গায়ে লেখা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৮১৮ ও ক্রস পতাকা আকৃতি ছবি আঁকা আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাঘারপাড়ায় দুইশ বছর আগের সীমানা পিলার উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০