সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

হাজি সেলিমের এলাকায় চলছে উচ্ছেদ অভিযান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে রাজধানীর সোয়ারীঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিটিএ।
বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে রাজধানীর সোয়ারীঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিটিএ। ছবি: তানভীর আহাম্মেদ
বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা-৭ আসনের সাংসদ হাজি সেলিমের এলাকায় দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)। আজ সোমবার বেলা ১১টা থেকে এই অভিযান শুরু হয়েছে।

বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, আজ বাবুবাজার ব্রিজসংলগ্ন এলাকা থেকে সোয়ারীঘাট পর্যন্ত নদীর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে।

সরেজমিনে দেখা যায়, বাবুবাজার ব্রিজ থেকে সোয়ারীঘাট পর্যন্ত বেড়িবাঁধ হয়ে যে সড়কটি গেছে, ওই সড়কের উত্তর পাশে গড়ে ওটা স্থাপনাগুলো এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। অভিযান শুরুর পর অন্য দখলদারেরা স্বেচ্ছায় তাঁদের স্থাপনা থেকে প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিচ্ছেন। বিআইডব্লিউটিএর অভিযানের কারণে বেড়িবাঁধ হয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি অন্তত হাজারখানেক উৎসুক জনতা অভিযানস্থলে রয়েছেন।

ভেঙে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা।
ভেঙে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা। ছবি: তানভীর আহাম্মেদ
এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা গুলজার আলী, সহকারী পরিচালক রেজাউল করিমসহ সংস্থাটির অন্য কর্মকর্তারা উপস্থিত আছেন।

সহকারী পরিচালক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, অভিযান শুরুর পর দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অন্তত ৩০টি স্থাপনা ভাঙা হয়েছে।

গতকাল ওয়াইজঘাট থেকে বাদামতলী এলাকা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। হাজি সেলিমের ঘনিষ্ঠরা বাদামতলী এলাকায় নদীর জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তুলেছিলেন। গতকালের অভিযানে ১৭০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এতে উদ্ধার হয় নদীতীরের অন্তত তিন একর জমি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাজি সেলিমের এলাকায় চলছে উচ্ছেদ অভিযান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০