সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বগুড়া শেরপুরে বারদুয়ারী হাটে টোল চার্ট উধাও। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর বারদুয়ারী হাটে টোল আদায়ের হারের তালিকা সম্বলিত টোল চার্ট উধাও হয়ে গেছে। টোল চার্ট না থাকায় ইচ্ছামত অতিরিক্ত টোল আদায় করছে আদায়কারীরা। অথচ যেন দেখার কেউ নেই। জানা গেছে, বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার অনুমোদিত সরকারি হাটবাজারের জন্য আদায়যোগ্য টোলের হার সম্বলিত তালিকা টোলচার্ট প্রতিটি হাটবাজারে প্রকাশ্যে টাঙ্গিয়ে রাখার নিয়ম রয়েছে। কিন্তু শেরপুরের কোন হাটে বাজারেই তা ঝুলানো হয় না। এসংক্রান্ত সংবাদ প্রকাশের পর গত জুলাই মাসের শেষ সপ্তাহে শেরপুর বারদুয়ারী হাটের গরুহাটিতে একটি এবং মিষ্টি পট্টিতে একটি বিশালকার ডিজিটাল প্যানা প্লে· টোল চার্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুলানো হয়। কিন্তু কিছুদিন না যেতেই টোল চার্ট দুটি উধাও হয়ে গেছে। হাট এলাকার রতন কুমার ও আহমদ আলী জানান, টোল চার্ট আমরা লাগানো দেখেছি। কিন্তু এখন হঠাৎ কোথায় গেছে জানি না।
অনুসন্ধানে জানা গেছে, ইজারা না হওয়ায় বারদুয়ারী হাটের খাস আদায়কারীরা অতিরিক্ত চাঁদা আদায়ের জন্য টোল চার্ট খুলে রেখে ক্রেতা বিক্রেতাদের নিকট থেকে সরকার নির্ধারিত টাকার অতিরিক্ত টাকা জোরপুর্বক আদায় করছে।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী সেখ জানান, টোলচার্ট নির্ধারিত জায়গায় রাখার জন্য ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বগুড়া শেরপুরে বারদুয়ারী হাটে টোল চার্ট উধাও। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৩৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০