সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

বিয়ে করতে না চাওয়ায় বিধবা নারীর নাক ও জিভ কেটে নিয়েছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বিয়ে করতে না চাওয়ায় ২৮ বছরের বিধবা এক নারীর নাক ও জিভ কেটে নিয়েছে দুষ্কৃতিকারীরা। ভারতের রাজস্থানের জয়সলমের জেলার সাঁকদা থানা এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পাঁচজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকা
জানা গেছে, ১৭ অক্টোবর বসির খান নামে স্থানীয় এক বাসিন্দা সাঁকদা থানায় অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেন তার বোন গুড্ডির কথা। গুড্ডির ৬ বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ের বছরখানেক পরই তার স্বামীর মৃত্যু হয়।

স্বামী মারা যাওয়ার পর ছেলেকে নিয়েই আছেন গুড্ডি। কিন্তু তার ওপর চাপ তৈরি করছিলেন শ্বশুরবাড়ির লোকেরা। তারা বাধ্য করছিলেন গুড্ডির থেকে ১৫ বছরের বড় এক ব্যক্তিকে বিয়ে করতে। কিন্তু তাতে রাজি হননি তিনি। সেখান থেকেই শুরু ঝামেলা।

দেশটির পুলিশ জানিয়েছে, হামলার দিন বাড়িতে গুড্ডি আর তার মা একাই ছিলেন। সেদিন হঠাৎ তাদের বাড়িতে ঢুকে পড়ে ১০ থেকে ১৫ জন হামলাকারী। তাদের হাতে তলোয়ারসহ একাধিক ধারালো অস্ত্র ছিল। ছিল বন্দুক ও লাঠি। সেসময়ই গুড্ডি আর তার মায়ের ওপর হামলাকারীরা ঝাঁপিয়ে পড়ে। গুড্ডির জিভ ও নাক কেটে নেয়া হয়। চিৎকার শুনে আশেপাশের লোক ছুটে এসে পুলিশকে খবর দেন এবং আহত দুই মহিলাকে হাসপাতালে নিয়ে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ে করতে না চাওয়ায় বিধবা নারীর নাক ও জিভ কেটে নিয়েছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০