সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

স্বামীকে চতুর্থ বিয়ের আয়োজনে পাত্রী খুঁজছেন তিন স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ ১৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বামীকে চতুর্থ বিয়ে করাতে পাত্রী খুঁজছেন তিন স্ত্রী

অনলাইন ডেস্ক :: বর্তমান জামানার আইন বেশ কড়া। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করা যায় না। সবচেয়ে বড় কথা হলো-স্বামীর দ্বিতীয় বিয়ের প্রয়োজন হলেও প্রথম স্ত্রী সঙ্গতকারণেই অনুমতি দিতে চান না। সেখানে কি-না স্বামীর চতুর্থ বিয়ের আয়োজনে পাত্রী খুঁজে দিচ্ছেন তার তিন স্ত্রী! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন অবাক করার ঘটনা ঘটছে যাচ্ছে পাকিস্তানে।

সংবাদমাধ্যমের খবরে প্রকাশ পেয়েছে, ওই ব্যক্তির নাম আদনান। তিনি শিয়ালকোটের বাসিন্দা। প্রথমবার মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হয় তার। ছাত্রাবস্থাতেই প্রথম বিয়ে হয় তার। প্রথম স্ত্রী সম্বলের সঙ্গে বেশ সুখেই দিন কাটছিল। তা সত্ত্বেও চার বছর কাটতে না কাটতেই দ্বিতীয় বিয়ের কথা ভাবেন তিনি। যেমন ভাবনা তেমনই কাজ। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বাড়িতে নিয়ে আসেন শাবানাকে।

গত বছর তৃতীয় বিয়ে সেরেছেন পাকিস্তানি এই যুবক। শাহিদা নামের এক নারী হয়েছেন তার তৃতীয় স্ত্রী। বর্তমানে পাঁচ সন্তানের বাবা আদনান। প্রথম স্ত্রীর তিনটি, দ্বিতীয় স্ত্রীর নিজের বলতে একটিই সন্তান। তবে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আলোচনা করে একটি সন্তান দত্তকও নিয়েছেন আদনান। তৃতীয় স্ত্রীর কোনো সন্তান নেই। এবার পালা চতুর্থ বিয়ের।

তবে আদনানের একটাই শর্ত-চতুর্থ স্ত্রীর নামের আদ্যক্ষর হতে হবে ‘স’ বা ‘শ’। এটা বাদে পাত্রী দেখার ক্ষেত্রে আর কোনো পছন্দ-অপছন্দ নেই পাঁচ সন্তানের বাবা আদনানের।

তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো-আদনানের চতুর্থ স্ত্রী খুঁজে দেয়ার দায়িত্বটা নিয়েছেন তার তিন স্ত্রী। তারাই নাকি স্বামীর মন বুঝে পছন্দমতো হবু বউ খোঁজার চেষ্টা করছেন।

পাকিস্তানি দৈনিক ডেইলি পাকিস্তানকে আদনান বলেছেন, তার তিন স্ত্রী থাকলেও দাম্পত্য জীবনে তিনি সুখী। কারোর প্রতি কারোর অভিযোগ নেই। তার বাড়িতে রয়েছে ছয়টি বেডরুম। পালাক্রমে স্ত্রীদের সময় দেন।

তিন স্ত্রী কাজও ভাগ করে নিয়েছেন নিজেদের মধ্যে। একজন স্ত্রী রান্নার দায়িত্বটা নিয়েছেন। আরেকজন করেন ধোয়ামোছার কাজ। অপরজন স্বামীর জুতা পলিশ করে দেন।

তিন স্ত্রী নিয়ে সুখে-শান্তিতে থাকলেও খরচ মাসে খরচ কিন্তু কম হয় না আদনানের। এজন্য প্রতি মাসে তার হাত থেকে চলে যায় অর্ধলাখ রুপি। তবে খরচকে পরোয়া করেন না আদনান। তার দাবি, প্রথম বিয়ের পর থেকে থেকেই নাকি তার কপাল খুলতে শুরু করেছে।

সূত্র : গালফ নিউজ, ডেইলি পাকিস্তান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীকে চতুর্থ বিয়ের আয়োজনে পাত্রী খুঁজছেন তিন স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০