সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

বউ ফেলে বিয়ের আসর থেকে দৌঁড়ে পালালেন বর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় কনের বাড়িতে ম্যাজিস্ট্রেট যাওয়ার খবর পেয়ে রাস্তা থেকে দৌড়ে পালিয়েছেন বর ও বরযাত্রীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে লক্ষণপুর গ্রামের তফাদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রী বর্তমানে লেখাপড়া বন্ধ করে বাড়িতে থাকত। পারিবারিকভাবে পাশের বদলকোর্ট ইউনিয়নের তার বিয়ে ঠিক করা হয়। বৃহস্পতিবার বিয়ের দিন ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালে মোহাম্মদ মোসা অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে রাস্তা থেকে পালিয়ে যান বর ও বরযাত্রীরা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আবু সালে মোহাম্মদ মোসা বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে তার বাবা আলি আহম্মদকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না এ মর্মে পরিবারের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বউ ফেলে বিয়ের আসর থেকে দৌঁড়ে পালালেন বর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০