সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ময়মনসিংহের হালুয়াঘাটে গৃহকর্তা কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে ধোবাউড়া উপজেলার সানন্দখিলা গ্রামের এক কিশোরী। এ ঘটনায় বুধবার কিশোরীর পিতার অভিযোগের প্রেক্ষিতে ধোবাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন এবং মানব পাচার প্রতিরোধ দমন আইনে একটি মামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।

অভিযোগ সূত্রে জানা যায়, অভাবের তাড়নায় গত ৫ মে ৩ হাজার টাকা মাসিক বেতনে মেয়েকে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামের একটি বাসায় গৃহকর্মীর কাজে দেন তার পরিবার। কাজে যোগদানের দুই দিন পর থেকে মেয়ের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয় পরিবারটি। গত ১৭ নভেম্বর সন্ধ্যায় ওই কিশোরীর বাবা সংবাদ পান তার মেয়েকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা করাচ্ছে গৃহকর্তা দম্পতি।

এছাড়াও কাজে নেওয়ার দুদিন পর থেকে একাধিক বার জোরপূর্বক ধর্ষণ করে গৃহকর্তা আ. বারেক মীর। এ ঘটনায় কিশোরীর বাবা ধোবাউড়া থানায় সংবাদ দিলে ধোবাউড়া ও হালুয়াঘাট থানার যৌথ অভিযানে ধর্ষণের শিকার ওই কিশোরী এবং গৃহকর্তা আ. বারেক মীর (৫১) ও তার স্ত্রী রাশিদা খাতুনকে (৩৫) আটক করে ধোবাউড়া থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করি। ঘটনায় জড়িত অভিযোগে আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০