ভালুকায় আমিন সমিতির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও আলোচনা অনুস্ঠিত। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০১:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে

-এস.এম.সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ১৫ নভেম্বর (রবিবার) ড্রিম ওয়ার্ল্ড পার্কে উপজেলা আমিন কৃষি সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষনা, পরিচিতি ও আলোচলা অনুস্ঠিত হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মোঃ আলম খান, সহ-সভাপতি মোঃ শাহজাহান শেখ, সাধারন সম্পাদক রিপন মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক সাদিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, কোষাদক্ষ সেলিম সেক, সম্মানিত সদস্য দোলোয়ার হোসেন, এই সাত সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়।
শাহ মোহাম্মদ এরশাদ আমিনের সভাপতিত্বে আবুবক্ককর সিদ্দিক আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডির সদস্য আব্বাস উদ্দিন, আঃমজিদ মুন্সী, রফিকুল ইসলাম মেম্বার, আঃ কাদির, আবুল হাসেম প্রমুখ।
এসময় বক্তারা বলেন,১৫ডিসেম্বর ২০১৩ইং ভালুকা উপজেলা আমিন কৃষি সমবায় লিঃ প্রতিষ্ঠিত করেন চাঁন মোহাম্মদ মন্ডল (চান্দু আমিন) যার রেজিঃ নং ২২৯, বর্তমানে ৩২জন সদস্য নিয়ে সংগঠনটি পরিচালিত হচ্ছে, প্রতিষ্ঠালগ্ন হতে আমিন সমিতি পরশপর সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যাচ্ছে, আজকে যে নতুন কমিটি ঘোষনা হয়েছে, সংগঠনের সকল সদস্যের সার্বিক সহযোগীতায় সময় উপযোগী সিদ্ধান্তে এগিয়ে যাবে।
আলোচনা শেষে সকল সদস্যের সুস্থতা কামনা করে সভাপতি সমাপনি বক্তব্যের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে।


























