সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

প্রথম স্ত্রীর সঙ্গে কথা বলায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: রাজবাড়ীর পাংশায় প্রথম স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলায় আসাদ মণ্ডল নামে একজনের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী। শুক্রবার সকালে পাংশা পৌর এলাকার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় সন্ধ্যার দিকে।
এ ঘটনায় রিক্তা খাতুন নামে ওই গৃহবধূকে মারধর করেন স্বামীর বাড়ির লোকজন। বর্তমানে দুজনেই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আসাদ মণ্ডল একই গ্রামের আব্দুস সামাদ মণ্ডলের ছেলে।

আসাদের স্বজনরা জানান, প্রথম স্ত্রী সালমা খাতুনের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হওয়ার পর দুই বছর আগে রিক্তা খাতুনকে বিয়ে করেন আসাদ। কিন্তু আসাদ প্রথম স্ত্রীর সঙ্গে নিয়মিত মোবাইলে কথা বলতেন। কিন্তু তা ভালোভাবে নেননি রিক্তা খাতুন। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ চলছিল।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে আসাদ ও রিক্তার ঝগড়া হয়। শুক্রবার সকালের দিকে স্বামী আসাদ ঘুমাচ্ছিলেন। এ সময় ধারালো ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন রিক্তা খাতুন। লজ্জায় ও ভয়ে আসাদ বিষয়টি কাউকে বলেননি। কিন্তু ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে পরিবারের সদস্যদের জানান। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। ওই সময় প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে রিক্তা খাতুনকে মারধর করে। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি জানতে চাইলে রিক্তা খাতুন জানান, আসাদ তার প্রথম স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। এ কারণে স্বামীর পুরুষাঙ্গ কাটেন তিনি।

পাংশা থানার ওসি শাহাদত হোসেন জানান, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে। স্বামী-স্ত্রী দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রথম স্ত্রীর সঙ্গে কথা বলায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০