সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ফের মিয়ানমারে বিজয়ী হয়েছে অং সান সু চি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০ ১৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: মিয়ানমারের সাধারণ নির্বাচনে ফের বিজয়ী হয়েছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।
ক্ষমতাসীন দলটি পরবর্তী সরকার গঠনের জন্য অধিকাংশ আসনেই জয়লাভ করেছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষে ৪২৫ ও উচ্চকক্ষে ১৬১টি আসন রয়েছে। দেশটিতে সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২২টি আসন। তবে এনএলডি ৩৪৬টি আসনে জয়লাভ করেছে।

৫০ বছরের বেশি সময়ের সেনাশাসনের কবল থেকে মুক্ত হয়ে ২০১৫ সালে দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সু চির দল ভূমিধস জয় পায়। সে বছর দলটি সংসদের মোট ৩৯০ আসনে বিজয়ী হয়। তবে এবার বেশ কিছু আসন হারাতে হয়েছে তাদের।

এদিকে, সেনা-সমর্থিত বিরোধী দল পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। তবে ভোট গণনা এখনো শেষ হয়নি। এখনো ৬৪ আসনের ফল ঘোষণা হয়নি। বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে হওয়ায় ২০১৫ সালের নির্বাচনে জয়ী হয়েও দেশটির প্রধানমন্ত্রী হতে পারেননি সু চি। একই কারণে এবারো তিনি জয়ী হলে প্রধানমন্ত্রী হতে পারবেন না। বর্তমানে এই নেত্রী ‘স্টেট কাউন্সিলর’ হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, এবার মিয়ানমারের সাধারণ নির্বাচনে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের মতো বেশ কয়েকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভোটাধিকার প্রয়োগ বা প্রার্থী হওয়ার সুযোগ পাননি। বেশ কয়েকটি বিদ্বেষপূর্ণ স্থানে ভোট প্রদানের কোনো ব্যবস্থা করেনি দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন। নিরাপত্তার দোহাই দিয়ে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং সংখ্যালঘু জনগোষ্ঠীদের এই নির্বাচনের বাইরে রাখা হয়েছে। এদের মধ্যে রোহিঙ্গারাও রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফের মিয়ানমারে বিজয়ী হয়েছে অং সান সু চি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০