নারায়ণগঞ্জ থেকে ভুয়া_পুলিশ_সদস্য_গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ ১১১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন রহমতউল্লাহ (৩৬) নামে এক ভুয়া পুলিশ।
পুলিশের এসআই পরিচয়ে ছিন্নমূল শিশুদের একটি বিদ্যালয়ের নামে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডল সাহেবের কাছে চাঁদাবাজি করতে যান রহমতউল্লাহ। এতে এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশে সংবাদ দেয়, সংবাদ পেয়ে সিনিয়র কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমি দ্রুত সঙ্গীয় ফোর্স সহকারে ঘটনাস্থলে উপস্থিত হই, প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করি। পুলিশের এসআই পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে রহমতউল্লাহকে আটক করি।
এ সময় তার তার কাছ থেকে ওয়াকিটকি ওয়ারলেস সেট ০১ (এক) টি, তার ব্যবহৃত সিম্ফোনি মোবাইল সেট ০১ (এক) টি, এসআই পদবীর মেট্রোপলিটন পুলিশের ইউনিফরম পরিহিত একটি পাসপোর্ট সাইজের ছবি জব্দ করা হয়, এবং তার ব্যবহৃত মুঠোফোন থেকে ডিএমপি ও নৌ পুলিশের পোশাক পরা অনেক ছবি উদ্ধার হয়। অভিযুক্ত রহমতউল্লাহর বাড়ি ঝালকাঠি সদরের ডাক্তারপট্টি এলাকায়। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তক্কার মাঠ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন।
___এসএম মেহেদী হোসেন___


























