সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

পটুয়াখালীতে সাংবাদিক পরিচয়ে পেটের ভেতর ইয়াবা পাচার করতে গিয়ে নারী ধরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে সাংবাদিক পরিচয়ে পেটের ভেতরে ইয়াবা বহনকালে মোসাঃ লিপি আক্তার (২৫) নামের নারী মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী সেতুর টোল প্লাজা থেকে ওই নারীকে আটক করা হয়।

পরে শহরের স্থানীয় বায়োসেভ ক্লিনিকে নিয়ে তার পেট এক্স-রে করা হলে পেটের ভেতরে একাধিক প্যাকেট ইয়াবা সাদৃশ্য বস্তু বহনের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। অভিযান পরিচালনাকালে ওই নারীর কাছ থেকে গণমাধ্যমের একটি পরিচয় পত্র উদ্ধার করে পুলিশ।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী সেতুর টোল প্লাজাস্থলে ওঁৎ পেতে থাকে। কিছুক্ষন পর টোল প্লাজা অতিক্রম কালে ওই নারী মাদককারবারীকে আটক করা হয়।

এসময় আটককৃত লিপি ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করলে পুলিশ লিপিকে শহরের বায়োসেভ ক্লিনিকে নিয়ে পেট এক্সরে করায়। এতে ইয়াবা বহনের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এক্সরে রিপোর্টে দেখা যায় অন্তত দশটি প্লাষ্টিক প্যাকেট রয়েছে ওই নারীর পেটের ভেতর।

অভিযানকালে ওই নারীর কাছ থেকে “দৈনিক হক ইনসাফ” নামীয় একটি গণামধ্যম প্রতিষ্ঠানের পরিচয় পত্র উদ্ধার করে পুলিশ। তবে গণমাধ্যমের ওই পরিচয় পত্রে সঠিক নামের বদলে শ্রাবনী আক্তার নাম ব্যবহার করা হয়েছে বলে স্বীকার করে ওই নারী।

আটককৃত লিপি জানায়, বরিশাল থেকে ইয়াবা ক্রয় করে পটুয়াখালী-বরগুনায় সরবরাহ করেন তিনি। তিনি বরগুনা জেলার গোলবুনিয়া ৬ নং বুনিয়ার চরের বাসিন্দা লিটন হাওলাদারের মেয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে সাংবাদিক পরিচয়ে পেটের ভেতর ইয়াবা পাচার করতে গিয়ে নারী ধরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০