সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্বামীর সঙ্গে অভিমান করে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়ায় স্বামীর সঙ্গে মনোমালিন্যে কাজলী রাণী দাস (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত কাজলী রাণী দাস বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকার অমিত কুমার দাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকার অসিত কুমারের সঙ্গে জুড়ী উপজেলার অতিরঞ্জন দাসের মেয়ে কাজলী রাণী দাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আট মাস আগে তাদের বিয়ে হয়। মঙ্গলবার বিকেলে জ্বালানি কাঠ নিয়ে অমিতের সঙ্গে কাজলীর কথা কাটাকাটি হয়। এরপর অমিত নিজের দোকানে চলে যান। পরে সন্ধ্যায় বাড়ির লোকজনের অজান্তে অভিমান ও ক্ষোভে কাজলী ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন।

শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাজলী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর সঙ্গে অভিমান করে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৪৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০