সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

মানসিক হাসপাতালের স্টাফদের মারধরে নিহত এএসপি আনিসুল করিমের জানাজা সম্পন্ন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি

রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে স্টাফদের মারধরে নিহত বরিশাল মেট্রোপলিটন পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনকে জানাজা শেষে দাফন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশন গোরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। এর আগে গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে সকাল সাড়ে ৮টার দিকে নিহতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া, উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শরিফুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর) বিভাগ জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) বিভাগ মো. হুমায়ুন কবির, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, নিহতের বাবা মো. ফাইজউদ্দিন, নিহতের বড়ভাই রেজাউল করিম সবুজ, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাসান আজমল ভুঁইয়া সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।
পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নিহতের পরিবার ও এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন। নিহতের ভাই রেজাউল করিম সবুজ প্রধানমন্ত্রী ও সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন। এ প্রসঙ্গে কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান বলেন, যাদের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

প্রসঙ্গত গতকাল সোমবার রাজধানীর আদাবরে ‘মাইন্ড এইড’ নামের একটি মানসিক রোগ নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মারধরে নিহত হন। তিনি বরিশাল মহানগর ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার পিতা বাদী হয়ে আদাবর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে ১০জনকে আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানসিক হাসপাতালের স্টাফদের মারধরে নিহত এএসপি আনিসুল করিমের জানাজা সম্পন্ন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০