সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সহকারী কমিশনারের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০ ১৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুল করিমের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার হার্ট ফাউন্ডেশনে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, বিএমপির ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুল করিম গত ৮ নভেম্বর শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ কারণে ১০ দিনের ছুটি নিয়ে তিনি ঢাকায় পরিবারের কাছে যান। সোমবার সকালে তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল এবং পরে আদাবরের একটি হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা মোহাম্মদ আনিসুল করিমকে মৃত ঘোষণা করেন।
এর আগে আরও একবার তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে পরিবারের বরাত দিয়ে পুলিশ কমিশনার জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

৩১তম বিসিএস ক্যাডারে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। স্ত্রীসহ ৩ বছর বয়সের এক ছেলে সন্তানের জনক তিনি। তার বাড়ি গাজীপুর সদরের বারুদা এলাকার মুসলিমাবাদ রোডে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সহকারী কমিশনারের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫১:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০