সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

১২০ নারীকে নগ্ন ছবি পাঠিয়ে ধরা ৫৪ বছরের বৃদ্ধ! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
একের পর এক ইচ্ছেমতো ফোন নম্বর ডায়াল করে ফোন। ফোন বাজলেই তা রেখে দেওয়া। পরবর্তীতে সেই নম্বরে একের পর এক নগ্ন ছবি পাঠানো। এভাবে প্রায় ২০০ জনকে নগ্ন ছবি পাঠানোর অভিযোগ উঠেছে কর্ণাটকের এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ২০০ জনের মধ্যে আবার ১২০ জনই মহিলা। শুনতে অবাক লাগলেও এমনই কুকীর্তি করে আপাতত হাজতে অভিযুক্ত ব্যক্তি।

জানা যায়, ওই ব্যক্তির নাম ও রামকৃষ্ণ। ৫৪ বছর বয়সী রামকৃষ্ণ ভারতের কর্ণাটকের চিত্রদুর্গের চাল্লাকেরের বাসিন্দা। দীর্ঘ ছয় মাস ধরেই এই কাজ করছিল সে। স্থানীয় অনেককেই এভাবে ফোনে নগ্ন ছবি পাঠিয়ে হেনস্তা করত। শেষ পর্যন্ত স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। গত শুক্রবার রাতে গ্রেপ্তার করে অভিযুক্তকে। জেরায় নিজের দোষ স্বীকারও করে নিয়েছে রামকৃষ্ণ।
পুলিশ জানিয়েছে, একটি নম্বর থেকে একাধিক নগ্ন ছবি পাওয়ার বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে স্থানীয় থানায়। এরপরই নম্বরটি কার জানতে তদন্ত শুরু হয়। কিন্তু ফোনটি সুইচড অফ থাকায় বেশ কিছুদিন তল্লাশি করেও রামকৃষ্ণের হদিস পায়নি পুলিশ। শেষে গত শুক্রবার ফোনটি অন করতেই পুলিশ তার লোকেশন হাতে পেয়ে যায়। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
পরবর্তীতে জেরায় ওই ব্যক্তি পুরো ঘটনাটি জানান। বলেন, ইচ্ছেমতো নম্বর ডায়াল করতেন। ফোন রিং হলেই রেখে দিতেন। তারপর সেই নম্বরে একের পর এক নগ্ন ছবি পাঠাতেন। চাল্লাকেরেরই অন্তত ৫০ জন মহিলাকে এভাবে নগ্ন ছবি পাঠিয়েছিলেন। লজ্জার খাতিরে প্রথমে অনেকেই অভিযোগ জানাননি। তবে ওই ব্যক্তির গ্রেফতারের খবর পেয়ে অনেকেই আবার সাহস করে এগিয়ে এসে অভিযোগ দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১২০ নারীকে নগ্ন ছবি পাঠিয়ে ধরা ৫৪ বছরের বৃদ্ধ! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:২১:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০