সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

টয়লেটের পানি দিয়ে ফুচকা তৈরি: দোকান ভাঙল উত্তেজিত জনতা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:১০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০ ২০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ফুচকার সঙ্গে জিভের এক লোভনীয় রসায়ন। কেবল পেটই নয়, মনকেও টইটম্বুর করে দেয় এর স্বাদ। আট থেকে আশি, কে না ভালবাসে ফুচকা খেতে? কিন্তু আচমকাই যদি জানতে পারেন, ফুচকা তৈরিতে ব্যবহৃত হচ্ছে টয়লেটের পানি! এমনই পরিস্থিতির সম্মুখীন হতে হল ভারতের কোলাপুরের ফুচকাপ্রেমীদের। সংবাদ প্রতিদিন।
রাঙ্কালা সরোবরের কাছে রাস্তার ওপরে ‘মুম্বই কা স্পেশাল পানিপুরী ওয়ালা’ লেখা এক ফুচকার গাড়ি। রীতিমতো জনপ্রিয় এই দোকান। সেই দোকানের ফুচকা খেতে রীতিমতো লাইন পড়ে যায় ক্রেতাদের। ধৈর্য ধরে অপেক্ষাও করেন তাঁরা। কিন্তু আচমকাই জানা যায়, ফুচকায় মেশানো হচ্ছে টয়লেটের পানি। কী করে তা জানা গেল? আসলে সম্প্রতি ওই দোকানের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, ফুচকা বিক্রেতা শৌচাগার থেকে পানি এনে পাত্রে ভরছে। সেই পানিতেই তৈরি হচ্ছে ফুচকা। বিষয়টি ক্রমেই জানাজানি হয়ে যায়। খবর পেয়ে উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় জনতা। ক্ষোভে ফুঁসে উঠে দ্রুত ফুচকার সেই দোকান-গাড়িটির ওপরে হামলা করে তারা। রাস্তার ওপরে গড়াগড়ি খেতে দেখা যায় রাশি রাশি আলু। ফুচকার গাড়িটিকেও ভেঙে দেয় তারা।

এমনিতে অতিমারীর আবহে প্রথম থেকেই ফুচকা বিক্রির ক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা এড়ানোর বিষয়ে সতর্কতা ছিল। কয়েক মাস আগে থেকেই দেখা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে সংস্পর্শ বাঁচিয়ে ফুচকা বিক্রির নানা পন্থা অবলম্বন করছেন বিক্রেতারা। কেউ কেউ রীতিমতো ফুচকার এটিএমও বানিয়ে ফেলেছিলেন ক্রেতাদের নিরাপত্তার কথা ভেবে। এরই মধ্যে মহারাষ্ট্রের এই ফুচকা বিক্রেতার এমন আচরণ যেন এক উলট পুরাণ।

তবে কেবল ফুচকা নয়, স্ট্রিট ফুডের বিষয়ে সামগ্রিকভাবেই স্বাস্থ্য সচেতনতার কথা বলা হয়েছে বারবার। সতর্ক থাকতে বলা হয়েছে দোকানদার ও ক্রেতা উভয়কেই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টয়লেটের পানি দিয়ে ফুচকা তৈরি: দোকান ভাঙল উত্তেজিত জনতা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১২:১০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০