সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

ঝালকাঠির রাজাপুরে স্ত্রীকে মাথার চুল কেটে নির্যাতন স্বামী গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলায় স্ত্রীকে চুল কেটে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানালে ভিকটিম নাদিরা আক্তারকে (১৪) উদ্ধার এবং স্বামী আবু সাইদ হাসানকে (২১) আটক করেছে পুলিশ। এ সময় প্রায় ৫০ গ্রাম কাটা চুল উদ্ধার করা হয়।

আটক আবু সাইদ হাসান আঙ্গারিয়া গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে এবং ভিকটিম নাদিরা উপজেলার পুটিয়াখালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী চান মিয়া হাওলাদারে মেয়ে। সে সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা সূত্রে জানা যায়- হাসান ও নাদিরা গত বছরের ৩ এপ্রিল পালিয়ে বিয়ে করেন। এরপর শ্রমজীবী হাসান ট্রলিচালকের কাজ করতে শুরু করেন। দাম্পত্য জীবন শুরুর কিছুদিন পর থেকেই তাদের মধ্যে কলহ শুরু হয়। এ নিয়ে প্রায়ই হাসান নাদিরাকে মারধর করতেন। শুক্রবার বিকেলে মারধরের একপর্যায়ে দা দিয়ে নাদিরার মাথার চুল কেটে দেন হাসান। এ সময় নাদিরার চিৎকারে প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে বিষয়টি দেখে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে রাজাপুর থানা পুলিশ নাদিরাকে উদ্ধার, হাসানকে আটক ও কাটা চুল উদ্ধার করে।

এবিষয়ে রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতে মেয়েটির বাবা চাঁন মিয়া হাওলাদার বাদী হয়ে মামলা করছেন। শনিবার হাসানকে আদালতে পাঠানো হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠির রাজাপুরে স্ত্রীকে মাথার চুল কেটে নির্যাতন স্বামী গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০