সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

পদ্মা সেতুর ৩৬তম স্প্যান বসছে কাল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ছয় দিনের ব্যবধানে আবারও পদ্মা সেতুর স্প্যান বসানো হচ্ছে। আগামীকাল শুক্রবার সেতুর ২ ও ৩ নম্বর পিয়ারের ওপর স্প্যানটি বসানো হবে। এ নিয়ে ৪১টির মধ্যে ৩৬টি স্প্যান বসানোর কাজ শেষ হবে। এই স্প্যানটি বসলে পদ্মা সেতুর ৫,৪০০ মিটার অংশ দৃশ্যমান হবে।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী দেওয়ান মোহাম্মদ আবদুল কাদের আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, আবহাওয়া অনুকূল থাকলে কাল দুপুরের মধ্যে মাওয়া প্রান্তে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যান বসানো হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

করোনা ভাইরাস, বন্যা ও নদী ভাঙনের জন্য ১০ জুনের পর পদ্মা সেতুর স্প্যান বসানো হয়নি। তবে অক্টোবর মাসে চারটি স্প্যান বসানো হয়েছে। সবশেষ ৩৫ তম স্প্যানটি বসেছে গত ৩১ অক্টোবর। ৩৬তম স্প্যান বসানোর পর ৬ দশমিক ১৫ মিটার দৈর্ঘ্য সেতুর ৭৫০ মিটার অংশে পাঁচটি স্প্যান বসানো হবে।

জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে বাকি স্প্যানগুলো বসানো হবে। প্রকল্প সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর ৯ ও ১০ নম্বর পিয়ারের ওপর ৩৭তম স্প্যান, ১৬ নভেম্বর ১ ও ২ নম্বর পিয়ারের ওপর ৩৮তম স্প্যান, ২৩ নভেম্বর ১০ ও ১১ নম্বর পিয়ারের ওপর ৩৯তম স্প্যান, ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর পিয়ারের ওপর ৪০তম স্প্যান এবং ১০ ডিসেম্বর ১২ ও ১৩ নম্বর পিয়ারের ওপর ৪১তম স্প্যান বসানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুর ৩৬তম স্প্যান বসছে কাল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০