সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

জাতীয় পরিচয়পত্রে স্বামীকে মৃত দেখানো রেজিস্ট্রিকৃত দলিলে জীবিত দেখানো হয়েছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি ।। আলেয়া বেগমের ২০০৮ সালের প্রাপ্ত জাতীয় পরিচয়পত্রে স্বামী সেকান্দার হাওলাদারকে মৃত দেখানো হয়েছে। অথচ ২০১১ সালের ২৪ মার্চ ২৪৪২ নম্বর রেজিস্ট্রিকৃত দলিলে জীবিত দেখানো হয়েছে। এ দলিলের মাধ্যমে কলাপাড়ার মধুখালী মৌজার খাস খতিয়ানের ৫৩৭৫ নম্বর দাগের এক একর ৪৭ শতক জমি বন্দোবস্ত দেখানো হয়েছে। এ জমিতে ১২টি দরিদ্র পরিবার প্রায় ৪০ বছর পর্যন্ত বসবাস করে আসছে। এসব জমি অন্য এলাকা কলাপাড়া পৌরসভার বাসীন্দা ছিলেন মৃত সেকান্দার হাওলাদার। তাকে জীবিত দেখিয়ে বন্দোবস্ত নেয়া হয়েছে। সেকান্দার হাওলাদারকে শণাক্ত করেছেন মেলাপাড়া গ্রামের হোসেনের ছেলে গনি হাওলাদার। এসব জমি আবার ৫০৭ ও ৫১১ নম্বর আমমোক্তার নামা দলিলে ২০১৫ সালে অধিকাংশ জমি হস্তান্তর করা হয়েছে। যা বন্দোবস্ত কেসের শর্ত ভঙ্গ করার শামিল। বর্তমানে এমন প্রতারণার বিষয়টি নজরে এনে বন্দোবস্ত কেসটি বাতিলের জন্য পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর কাছে আবেদন করেছেন পূর্বমধুখালীর বাসীন্দা জাহিদুল ইসলাম। আবেদনে এসব উল্লেখ করে জাহিদুল ইসলাম জানান, মৃত ওই এলাকার বাসীন্দা নন এমন ব্যক্তিকে জীবিত দেখিয়ে ১২টি দরিদ্র পরিবারের বসতভিটার জমি বন্দোবস্ত দেখানো হয়েছে। যারা ওই খাস জমিতে বসবাস করে আসছে তারাও অধিকাংশ ভূমিহীন পরিবার। অনিয়মতান্ত্রিকভাবে সৃজিত বন্দোবস্ত কেসটি বাতিল করে ভূমিহীন পরিবারকে খাস জমি বন্দোবস্ত দেয়া হোক। এছাড়া ভূমি অফিসসহ এমন জালিয়াতি চক্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনারও দাবি করেন বসবাসকৃত পরিবারের লোকজন। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, আবেদনটি তার কাছে পৌছলে তদন্ত করে বিধিমতে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় পরিচয়পত্রে স্বামীকে মৃত দেখানো রেজিস্ট্রিকৃত দলিলে জীবিত দেখানো হয়েছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০