সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

গৌরনদীতে স্কুলছাত্রীকে অপহরণ করে ৩ দিন আটকে রেখে ধর্ষণ মামলা দায়ের ॥ ভিকটিম উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরনদী প্রতিনিধি: অপহরণ করে তিনদিন আটকে রেখে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী (১৫)কে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে গৌরনদী পৌরসভার বড় কসবা এলাকার নির্যাতিতা স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে ৩ জনের নামোল্লেখসহ ৬ জনকে আসামি করে সোমবার রাতে গৌরনদী থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলার আসামিরা হলো- কালকিনি উপজেলার চড়াইরকান্দি গ্রামের অনিল কির্তনীয়ার ছেলে সমীর কির্তনীয়া (২৮), একই উপজেলার বাঁশগাড়ি গ্রামের দিপক মন্ডল (৩২), গৌরনদী পৌরসভার বড় কসবা এলাকার বাদল পালের ছেলে বিনয় পাল (২২)। থানা পুলিশ অভিযান চালিয়ে টরকী বাসস্ট্যান্ড থেকে অপহৃতা ওই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এস.আই মোঃ কামাল হোসেন জানান, স্কুলে আসা যাওয়ার সময় বখাটে সমীর কির্তনীয়া নবম শ্রেণীর ওই ছাত্রীকে (১৫) প্রায়ই উত্ত্যক্ত করতো। নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রী গত ৩০ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে তার (ছাত্রীর) বাবার কর্মস্থল টরকী বন্দরের আলাউদ্দিন ব্রাদার্সের দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সমীর কির্তনীয়ার নেতৃত্বে তিনটি মোটর সাইকেল যোগে বখাটে ৬ যুবক ওই ছাত্রীর গতিরোধ করে।

এ সময় ছাত্রীকে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। বিভিন্ন স্থানে অপহৃতা স্কুলছাত্রীকে তিনদিন আটকে রেখে কয়েকবার ধর্ষণ করে সমীর। এ ব্যাপারে নির্যাতিতার বাবা বাদি হয়ে ৩ জনের নামোল্লেখসহ ৬ জনকে আসামি করে সোমবার দিবাগত রাতে থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছে।

গোপণ সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সন্ধ্য্য়া টরকী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে গতকাল মঙ্গলবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দি দেয়ার জন্য বরিশাল আদালতে পাঠানো হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে স্কুলছাত্রীকে অপহরণ করে ৩ দিন আটকে রেখে ধর্ষণ মামলা দায়ের ॥ ভিকটিম উদ্ধার

আপডেট সময় : ০৩:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০