সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বানারীপাড়ায় সরকারি খাল ও পুকুর দখলের অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া পৌরসভায় জলাধার আইনকে উপেক্ষা করে সরকারি পুকুর ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখাগেছে পৌর শহরের সিহংভাগ সরকারি খালের পাশে থাকা ব্যক্তি মালিকানা জমির মালিকরা তাদের সম্পত্তির পরিধি বাড়াতে গিয়ে খাল গুলোকে ভরাট করে অস্তিত্বহীন করে তুলেছে। জলাধার আইনানুযায়ী ব্যক্তিগত পুকুর হলেও তা ভরাট না করার বিধান রয়েছে। এ অবস্থায় বানারীপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের রায়েরহাট ব্রিজের দক্ষিণ-পশ্চিম প্রান্তের ঢালে একটি পুকুর ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। তবে ওই পুকুরটি সরকারি বলে স্থানীয় অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। এদিকে ওই স্থানে সেটি পুকুর না হলেও ভরাট হতে যাওয়া জলাশয়টি সরকারি বলে জানাগেছে। ইতোমধ্যেই ওই স্থানে অনেকে দোকান ঘর তুলে অবৈধভাবে দখল করেছেন। অপরদিকে বানারীপাড়া পৌরসভার মধ্যে থাকা অধিকাংশ সরকারি খাল দখল হয়ে যাওয়া ও ব্যক্তিমালিকানাধীন শতাধিক পুকুর ভরাট করায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গোটা পৌরবাসীকে। এক পশলা বৃষ্টি ও বন্যার পানি উঠলে তা নামতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি এডিশ মশার সৃষ্টি হচ্ছে এবং নষ্ট হচ্ছে পরিবেশ।এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, অবৈধভাবে ওই পুকুর যদি কেউ ভরাট করে স্থাপনা নির্মাণ করে থাকে তবে তা উচ্ছেদ করা হবে। উচ্ছেদ করার পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সরকারি খাল ও পুকুর দখলের অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০