সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

প্রেমিকের সঙ্গে পালালো মেয়ে, লজ্জায় বাবার আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:০৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: পরিবারের ছোট মেয়ে বাবার একটু আদরেরই হয়। তেমনি ১৬ বছর বয়সী সাথীও বাবার খুব আদরের। ছোট মেয়ের পাত্র পছন্দের আগে কোনো ছেলের সঙ্গে সম্পর্ক আছে কিনা জানতে চান বাবা। জবাবে পরিবারের মতামতেই বিয়ে করবে বলে জানায় সাথী।
মেয়ের সম্মতিতেই আজ সোমবার বিয়ের দিন ধার্য করেন বাবা। কিন্তু বিয়ের আগের রাতে প্রেমিকের হাত ধরেই পালিয়ে যায় মেয়ে। এতে লজ্জায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বাবা জাহাঙ্গীর হোসেন।

সোমবার ভোরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউপির শালিয়াবহ গ্রামে এ ঘটনটি ঘটে। মৃত জাহাঙ্গীর হোসেন একই গ্রামের বাসিন্দা। তার এক ছেলে ও দুই মেয়ে।

স্বজনরা জানান, জাহাঙ্গীর হোসেনের মেয়েদের মধ্যে সাথী ছোট। সে মাটিআটা দাখিল মাদরাসা থেকে এবার দাখিল পরীক্ষা দেয়ার কথা। তার সঙ্গে একই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের কলেজ পড়ুয়া ছেলে মাসুদের সম্পর্ক গড়ে উঠেছে বলে জানতে পারেন বাবা। বিষয়টি নিয়ে মেয়ের সঙ্গে কথা বললে অস্বীকার করে। তবে এমন ঘটনা শোনার পর বিয়ের বয়স না হলেও তিনি মেয়ের বিয়ে দিতে উঠেপড়ে লাগেন। এ সময় কোনো পছন্দ আছে কিনা তা মেয়ের কাছে জানতে চান। পছন্দ নেই এবং পরিবারের মতামতেই বিয়ে করবে বলে জানায় সাথী। সম্মতি পেয়ে বাবা জাহাঙ্গীর একই উপজেলার কুশারিয়া গ্রামে মেয়ের বিয়ে ঠিক করেন। বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় আজ সোমবার।

নিহতের বড় মেয়ের শ্বশুর শফিকুল ইসলাম বলেন, সন্তানদের মধ্যে সাথীকে তার বাবা অনেক বেশি আদর করতেন। বিয়ের আগের রাতে মেয়ে অন্য ছেলের হাত ধরে চলে গেছে এমন সংবাদে তিনি অনেক কষ্ট পান। কাউকে কোনো কিছু বুঝতে না দিয়ে রাতে সবার সঙ্গে খাওয়া-দাওয়া করে ঘুমাতে যান। ভোরে বাড়ির পাশে কাঁঠালগাছের ডালে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ইউপি সদস্য মো. সফর আলী বলেন, মেয়ের এমন ঘটনার কারণেই লজ্জায় ক্ষোভে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রতিবেশীর কাছ থেকে জানতে পেরেছি। এদিকে ছেলে এবং মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানান স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমিকের সঙ্গে পালালো মেয়ে, লজ্জায় বাবার আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২০:০৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০