সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ভাইয়ের স্ত্রীকে কু-প্রস্তাব রাজি না হওয়ায় শাশুড়িকে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: প্রতিনিয়ত প্রতিবেশী চাচাত ভাইয়ের স্ত্রীকে কু-প্রস্তাব দিতেন শফিকুল ইসলাম (৩৫)। অবশেষে ভাবির দিক থেকে সাড়া না পেয়ে প্রতিবেশী ৫৫ বছরের চাচিকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অভিযুক্ত শফিকুল ইসলাম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা (ডেউয়ান) গ্রামের জুমুর উদ্দিন ব্যাপারীর ছেলে। পেশায় রাজমিস্ত্রী শফিকুল তিন সন্তানের বাবা।

নির্যাতিত ওই নারীর ছেলে জানান, ‘প্রায়ই ওই লম্পট তার স্ত্রী ও মাকে কু-প্রস্তাব দিত। তারা ওই প্রস্তাবে রাজি না হওয়ায় টাকার প্রলোভনও দেখাত। ওই লম্পটের যন্ত্রণায় তার বাড়ির আশপাশের অনেক নারী অতিষ্ঠ।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তার মা একা ঘরে শুয়েছিলেন। ওই সময় তার স্ত্রী পাশের ঘরে নামাজ পড়ছিল। শফিকুল ঘরে ঢুকে তার মাকে ধর্ষণ করে।

তিনি লজ্জায় বিষয়টি কাউকে না বললেও অসুস্থ হয়ে পড়লে শনিবার (৩১ অক্টোবর) সকালে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পরিবারের সদস্যদের চাপের মুখে দুপুরে বিষয়টি পুত্রবধূর কাছে খুলে বলেন।

তারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সঙ্গে বিষয়টি আলোচনা করেন। পরে চিকিৎসক তাদেরকে থানায় অভিযোগ করতে বলেন এবং শারীরিক পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যাওয়ার পরামর্শ দেন। শনিবার রাতেই তার মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।’

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সঞ্জয় দত্ত বলেন, রোগী সকালে শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছে। কিন্তু সন্ধ্যায় ধর্ষণের বিষয়টি আলোচনা করলে পুলিশের সহযোগিতা নিতে এবং শারীরিক পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন, রাতে অভিযোগ পাওয়ার পর মামলা (নং ২৮) হয়েছে। অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চলছে। রোববার সকালে নির্যাতনের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাইয়ের স্ত্রীকে কু-প্রস্তাব রাজি না হওয়ায় শাশুড়িকে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৪৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০