সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল-বানারীপাড়া সড়কের গুঠিয়া ব্রিজে বাস চাপায় ইমাম নিহত স্কুল ছাত্রী আহত : সড়ক অবরোধ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের উজিরপুরের গুঠিয়া ব্রিজে যাত্রীবাহী বাস চাপায় পুলিশের সাবেক দারোগা ও স্থানীয় মসজিদের ইমাম গণি সরদার (৮০) নিহত ও পূজা নামের এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে রবিবার বেলা ১১টার দিকে বরিশাল থেকে বানারীপাড়া ও স্বরূপকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস উজিরপুর উপজেলার গুঠিয়া বেইলী ব্রিজের ওপর পথচারী গণি সরদার ও পূজাকে চাপা দেয়। ঘটনাস্থলেই গণি সরদার(৮০) নিহত হন। আশংকাজনক অবস্থায় পূজাকে (১৪) বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত গণি সরদারের বাড়ি উজিরপুর উপজেলার গুঠিয়া ইউুিনয়নের শংকরপুর গ্রামে। পুলিশের উপ-পরির্দশক পদ খেকে অবসর গ্রহণের পরে তিনি প্রথমে গুঠিয়া জামে মসজিদে ও বর্তমানে গুঠিয়া ইউনিয়ন পরিষদ জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালণ করতেন। অপরদিকে আহত পূজা বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামের অসিম দাসের মেয়ে ও গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। এদিকে এ দূর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুদ্ধ শত শত জনতা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে ঘাতক বাস চালকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করায় ঘটনার পর থেকে বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে গুঠিয়া ব্রিজের দু’প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রী দূভোর্গের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ,বিমানবন্দর ও উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সুবিচারের আশ্বাস বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করার চেষ্টা চালাচ্ছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল-বানারীপাড়া সড়কের গুঠিয়া ব্রিজে বাস চাপায় ইমাম নিহত স্কুল ছাত্রী আহত : সড়ক অবরোধ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০