সংবাদ শিরোনাম ::
​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক

নদীর ঘাটে নৌকার অপেক্ষায় থাকতে গিয়ে গর্ভবতী নারীর মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর ঘাটে পারাপারের জন্য নৌকার অপেক্ষায় থেকে জাকিয়া বেগম কুলসুম (৩৬) নামে এক গর্ভবর্তী নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে পদ্মা নদীর কদমতলা ঘাটে তার মৃত্যু হয়। কুলসুম পাঁকা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কদমতলা গ্রামের সেরাজুল ইসলামের স্ত্রী।

পাঁকা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ জানান, সাত মাসের গর্ভবর্তী ছিলেন কুলসুম। বেশ কয়েকদিন থেকে তিনি অসুস্থ ছিলেন। শনিবার থেকে অসুস্থতার মাত্রা আরও বেড়ে যায়। অবশেষে রোববার দুপুরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে বাড়ি হতে রওনা হন কুলসুমসহ তার পরিবার। কদমতলা পদ্মা নদীর ঘাটে নৌকার জন্য অপেক্ষা করছিলেন তারা। বিকেল পৌনে ৪টার দিকে কদমতলা ঘাটে তিনি মারা যান।

তিনি আরও জানান, পদ্মা নদীতে চলাচলের জন্য জরুরি সেবায় চালু করা হয় নৌ-অ্যাম্বুলেন্স। কিন্তু অশিক্ষিত হতদরিদ্র পরিবার হওয়ায় এবং তাদের বাড়িতে পুরুষ মানুষ না থাকায় নৌ-অ্যাম্বুলেন্স সার্ভিস নিতে পারেননি তারা। তবে চরাঞ্চলবাসীর জন্য নৌ-অ্যাম্বুলেন্স সার্ভিস পেতে হটলাইন সার্ভিস চালুর দাবি জানান তিনি। এমনকি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের অবগত করেননি নৌ-অ্যাম্বুলেন্স সার্ভিস নেয়ার জন্য।

এদিকে সাবেক ইউপি সদস্য হোসেন আলী গর্ভবর্তী কুলসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কুলসুমের স্বামী একজন রাজমিস্ত্রি। বর্তমানে তিনি ঢাকায় কাজ করছেন। তাদের সংসারে ১২ বছর ও ৫ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নদীর ঘাটে নৌকার অপেক্ষায় থাকতে গিয়ে গর্ভবতী নারীর মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০