সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

না.গঞ্জে হাজী সেলিমের দখলকৃত ১৪ বিঘা জমি উদ্ধারে অভিযান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
না.গঞ্জে হাজী সেলিমের দখলকৃত ১৪ বিঘা জমি উদ্ধারে অভিযান
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের নামে দখলকৃত ১৪ বিঘা জমি দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার মেঘনাঘাট এলাকায় হাজী সেলিমের দখলকৃত জায়গায় অভিযান চালায় সোনারগাঁও উপজেলা প্রশাসন। এসময় কয়েকটি স্থাপনা ভেঙে দেওয়া হয়।
অভিযানে ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনসহ উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা।

অভিযানের সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন সময় নিউজকে বলেন, হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের অবৈধ যতগুলো স্থাপনা ছিল, সেগুলো আমরা চিহ্নিত করেছি। সিমেন্ট কারখানার দু’পাশের একটায় আছে ২ দশমিক ১১ একর, আরেকটায় ১ দশমিক ৮ একর, টোল প্লাজার ডান পাশে ১ দশমিক ২০ একরসহ এই মোট ৪ দশমিক ৩৯ একর জমি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। দখলকৃত এই জমি প্রায় ১৪ বিঘার সমতুল্য।
সময় নিউজকে তিনি আরো বলেন, সম্পূর্ণ জায়গাটিকে আমরা চিহ্নিত করেছি। এর মধ্যে ২ দশমিক ১১ একর পরিমাণের দুইটি জায়গায় আমরা তিনটি স্থাপনা ভেঙ্গে দিয়েছি। বাকি একটি স্থাপনা খুবই ভারী এবং শক্তিশালী হওয়ায় সেটা ভাঙতে ভেকুতে সমস্যা হয়েছে। যে কারণে আমরা উচ্ছেদ অভিযান বন্ধ করে দেই।
তিনি বলেন, যে জায়গাগুলো আমার দখলমুক্ত করেছি আমরা সেসব স্থানে লাল নিশান টানিয়ে দিয়ে এসেছি। তবে বাকি যে স্থাপনাগুলো অবৈধ দখলে রয়েছে সেগুলোকে সরিয়ে অপসারণ করতে আমরা তাদেরকে তিনদিনের সময় দিয়ে এসেছি। এর মধ্যে তারা স্থাপনাগুলো নিজ থেকে সরিয়ে না নিলে আমরা পুনরায় উচ্ছেদ অভিযান চালাবো এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেব।
উল্লেখ্য, সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম গ্রেফতারের পর থেকেই এই রাজনৈতিক পরিবারের নানা কর্মকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। বিশেষ করে বিভিন্ন স্থানে জমি দখলের সংবাদগুলো বেশ বড় আকারেই আসছে। হাজি সেলিমের সেই জমি দখলের থাবা থেকে বাদ যায়নি শিল্পনগরী নারায়ণগঞ্জ জেলাও। জেলার সোনারগাঁ উপজেলায় বিপুল পরিমাণ সরকারি খাস জমি দীর্ঘদিন যাবত হাজী সেলিম তার ব্যবসা প্রতিষ্ঠান মদিনা গ্রুপের নামে অবৈধভাবে দখল করে রেখেছেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো: জসীম উদ্দিন সময় নিউজকে বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে হাজী সেলিমের দখলকৃত সরকারি খাস জমি দখলমুক্ত করতে অভিযান শুরু করেছি। তাদেরকে সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

না.গঞ্জে হাজী সেলিমের দখলকৃত ১৪ বিঘা জমি উদ্ধারে অভিযান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০