সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

শ্বশুরবাড়িতে বসেই স্ত্রীকে কুপিয়ে মারলেন স্বামী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: সুনামগঞ্জের জামালগঞ্জে সামিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ভীমখালী ইউনিয়নের ফেকুল মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. জালাল উদ্দিন (২২) আটক করেছে এলাকাবাসী। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে স্বামী মো. জালাল উদ্দিনকে নিয়ে স্ত্রী সামিয়া আক্তার তার বাবার বাড়ি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ফেকুল মাহমুদপুর গ্রামে বেড়াতে আসেন। রাত ১২টার দিকে সামিয়া আক্তার ঘুমিয়ে পড়লে জালাল উদ্দিন তাকে এলোপাতাড়ি ধারালো ছুরি দিয়ে কোপাতে শুরু করেন। এ সময় সামিয়ার চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। জালাল উদ্দিন পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে। সামিয়াকে দ্রুত জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জামালগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় জালাল উদ্দিনকে আটক করে পুলিশে ধরিয়ে দেয় এলাকাবাসী। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্বশুরবাড়িতে বসেই স্ত্রীকে কুপিয়ে মারলেন স্বামী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০