সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

রিকশা থামিয়ে বাবাকে মারধরের পর মেয়েকে ছিনিয়ে নিয়ে ধর্ষণচেষ্টা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: নোয়াখালীর সেনবাগে রিকশা থামিয়ে বাবাকে মারধরের পর কিশোরীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড়চারিগাঁও গ্রামের চৌরাস্তার উত্তরে ঠাকুরবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে রাত ১১টার দিকে সেনবাগ থানায় মামলা করেছেন।

ভুক্তভোগী ওই কিশোরীর বাবা জানান, বড়চারিগাঁও গ্রামের তিন বখাটে যুবক এ ঘটনার সঙ্গে জড়িত। তদন্ত ও আসামিদের গ্রেফতারের স্বার্থে পুলিশ আসামিদের নাম প্রকাশ করতে নিষেদ করেছে।

সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, ভুক্তভোগী কিশোরী ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে বাবার সঙ্গে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নে নানার বাড়িতে যাচ্ছিল। পথে তিন বখাটে কিশোরীর বাবাকে মারধর করে তাকে রিকশা থেকে তুলে নিয়ে ঠাকুরবাড়ির ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই কিশোরী ও তার বাবার চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এ সময় বখাটেরা পালিয়ে যায়।

তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর বাবা তার মেয়েকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রিকশা থামিয়ে বাবাকে মারধরের পর মেয়েকে ছিনিয়ে নিয়ে ধর্ষণচেষ্টা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৪৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০