সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

১৭ হাজার টাকা ঘুষ নিয়ে ওসি প্রত্যাহার, কনস্টেবল বরখাস্ত । আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ঘুষ নেয়ার অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে এমদাদ নামে এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে ওসিকে পুলিশ লাইনন্সে সংযুক্ত ও কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়।

পুলিশ সুপার আহমার উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের কাঁকনহাটি গ্রামের আসাদুজ্জামান লুলু পৈতৃক জমিতে পানের বরজ, ফলজ বাগান ও পুকুর খনন করে মাছ চাষ করে আসছিলেন। এ নিয়ে প্রতিবেশী নয়ন মিয়ার সঙ্গে বিরোধ ছিল। বিরোধের জেরে লুলুর বাড়িঘর ভাঙচুর ও হামলার পরিকল্পনা করে নয়ন মিয়া।

বিষয়টি জানতে পেরে আসাদুজ্জামান লুলু গত ২১ অক্টোবর এর প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন। ওসি অভিযোগের বিষয়টি গুরুত্ব না দিয়ে আসাদুজ্জাসান লুলুকে থানা থেকে ফিরিয়ে দেন।

পরদিন (২২ অক্টোবর) নয়নসহ তার লোকজন হামলা চালিয়ে আসাদুজ্জামান লুলুর বাড়িঘর ভাঙচুর করে ও পানের বরজের ক্ষতি করে। লুলুর ভাই আবু রায়হান রুমেল বাধা দিলে তাকেও মারধর করে হামলাকারীরা।

পরে আসাদুজ্জামান লুলু হামলার বিষয়টি ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমানকে জানালে তিনি ২০ হাজার টাকা দাবি করেন। টাকা ছাড়া কাজ হবে না বলে জানালে নিরুপায় হয়ে ১৭ হাজার টাকা দেন। কনস্টেবল এমদাদকেও ১৫০০ টাকা দেন লুলু।

এ ঘটনায় ২৫ অক্টোবর আসাদুজ্জামান লুলু ময়মনসিংহ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানা জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৭ হাজার টাকা ঘুষ নিয়ে ওসি প্রত্যাহার, কনস্টেবল বরখাস্ত । আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০