সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ভুয়া এনএসআই কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: ময়মনসিংহে নাজমুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির বাসায় ঢুকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ওই ব্যক্তি নিজেকে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তিনি সংস্থাটির কোনো কর্মকর্তা নন।

বুধবার বিকেলে এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে দুপুরে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নগরীর মাসকান্দা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন নাজমুল ইসলাম। তিনি নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিতেন।

ঘটনার দিন দুপুরে নাজমুলকে সঙ্গে নিয়ে বাড়ির ছাদে যান ৭ জন। সেখানে বাগবিতণ্ডার এক পর্যায়ে নাজমুলকে কুপিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ৬ যুবক।

এ সময় আহতের চিৎকারে স্থানীয়রা এক জনকে ধরে গণপিটুনি দেন। ধাওয়া খেয়ে অন্য চারজন পাশের এক বাসায় মালিককে জিম্মি করে আত্মগোপন করেন। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ সময় একজন পালিয়ে যান।

আহত নাজমুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, আহত নাজমুলের বাসায় তল্লাশি করে হ্যান্ডকাপ, ওয়াকিটকি, নকল পিস্তল, ইয়াবা ও নগদ এক লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মাদক ব্যবসার বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভুয়া এনএসআই কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০