সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

চাঁদাবাজি মামলায় শিল্পপতি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শিল্পপতি ও স্থানীয় দ্যা ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন তাপুকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় হোসেন জুট মিলের মালিকের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) রাতে ফতুল্লার শীষমহল এলাকা থেকে তাপুকে গ্রেফতার করে পুলিশ।

ওইদিনই সন্ধ্যায় ফতুল্লার শীষমহল এলাকার হোসেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মেহেদী হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় তাপু, তার সহযোগী কামাল হোসেন, আব্দুল মমিনসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা করেন।

এর আগে ইউনাইটেড অ্যাসোসিয়েশনে জুয়া খেলার সময় ৮ সহযোগীসহ গ্রেফতার হয়েছিলেন শিল্পপতি তাপু। তার বিরুদ্ধে ভূমিদস্যুতারও অভিযোগ রয়েছে।

সৈয়দ মেহেদী হোসেন মামলায় উল্লেখ করেন, হোসেন জুট মিলের পাশে বাউন্ডারি ও দেয়াল করা একটি জায়গা দখলের জন্য চেষ্টা করে আসছিলেন তাপু। জমির জন্য তাকে ২০ লাখ টাকা দিতে হবে নতুবা জমি দখল করে নিয়ে যাবে এমন হুমকি দেয়ার পর জায়গা দখলের জন্য দেয়াল ভেঙে তাপুর নামে সাইনবোর্ড লাগিয়ে দেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন শিল্পপতি তোফাজ্জল হোসেন তাপুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, হোসেন জুট মিলের মালিকের ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাপুর বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁদাবাজি মামলায় শিল্পপতি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০