সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

এবার যুদ্ধে যাচ্ছেন আর্মেনীয় প্রধানমন্ত্রীর স্ত্রী, আজারবাইজানের সঙ্গে সংঘাত তুঙ্গে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ ২০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
যুদ্ধের দামামা বেজেছে দেশজুড়ে। শত্রুপক্ষের আক্রমণে বিপর্যয়ের মুখে নিজের দেশ। যুদ্ধে যোগ দিচ্ছেন দেশের তরুণদল। কিন্তু সকলকে চমকে দিয়ে যুদ্ধে চলেছেন ৪২ বছরের অ্যানা হাকোবিয়ান, তিনি আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের স্ত্রী।

হাকোবিয়ান নিজেই রওয়ানা দিয়েছেন যুদ্ধের ময়দানে। না, এটা কোনও কল্পকাহিনী নয়। বাস্তবেই ঘটেছে এ ঘটনা।
সম্প্রতি অ্যানা নিজেই ফেসবুকের এক স্ট্যাটাসে জানিয়েছেন, আপাতত একটি সেনাঘাঁটিতে ১২ জন নারী সৈনিকের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।

কয়েকদিনের মধ্যেই সীমান্তে সম্মুখ লড়াইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তারা। ৪২ বছর বয়সী অ্যানা হাকোবিয়ানের কথায়, ‘শত্রুপক্ষের হাতে আমাদের সম্মান ও মাতৃভূমি কোনওটাই তুলে দেবো না। ’
অবশ্য অ্যানা একা নন, যুদ্ধে নেমেছেন আর্মেনীয় প্রধানমন্ত্রীর পরিবারের অন্য সদস্যরাও। প্রধানমন্ত্রীর ছেলে অ্যাশট পাশিনিয়ান বর্তমানে কারাবাখ অঞ্চলের যুদ্ধক্ষেত্রে রয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর থেকে বিতর্কিত নাগারনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে তুমুল লড়াই চলছে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিও হয়েছিল। কিন্তু তা স্থায়ী হয়নি। এ পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্রও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কিছুদিন আগে আর্মেনিয়া-আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে ওয়াশিংটনে বৈঠক করেছেন।
তবে তাতেও কোনও ফল হয়নি।
এক মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে দুই দেশের মধ্যে শত্রুতা আরও তীব্র হয়েছে। এ সংঘর্ষে পাঁচ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। যুদ্ধে আজারবাইজানের পক্ষে রয়েছে তুরস্ক, পাকিস্তানসহ একাধিক মুসলিম অধ্যুষিত দেশ। আবার আর্মেনিয়ার পক্ষে রয়েছে ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। সূত্র : দ্য ওয়াল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার যুদ্ধে যাচ্ছেন আর্মেনীয় প্রধানমন্ত্রীর স্ত্রী, আজারবাইজানের সঙ্গে সংঘাত তুঙ্গে

আপডেট সময় : ০৬:০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০