সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ইন্টারনেটের গতি কমতে পারে শুক্রবার থেকে! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারতের একটি সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কারণে আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) থেকে ইন্টারনেটের গতি কিছুটা কম থাকতে পারে। ভারতের ওই সাবমেরিন ক্যাবলের আওতায় বাংলাদেশের যেসব গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন শুধুমাত্র তারাই এ সমস্যায় পড়তে পারেন বলে জানা গেছে।

ভারতীয় এয়ারটেল লিমিটেডের গ্লোবাল সার্ভিসেস ম্যানেজমেন্ট সেন্টার বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠানকে ই-মেইলে জানিয়েছে, তাদের আইটুআই সাবমেরিন ক্যাবলের পরিবর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় ইন্টারনেটসেবায় এই বিঘ্ন ঘটবে। এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত চলতে পারে।

ফলে ৪ দিন নাগাদ এ সমস্যা চলতে পারে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান বলেন, ‘আমাদের দুটি সাবমেরিন ক্যাবলে কোনো সমস্যা নেই। সমস্যা হতে পারে যেসব ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) অপারেটর ভারত থেকে ব্যান্ডউইথ আনছে তাদের দিক থেকে। ’

তিনি আরও বলেন, ‘দেশে বর্তমানে ইন্টারনেট ব্যান্ডউইথের চাহিদা দুই হাজার জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড)।

এর মধ্যে আমাদের কাছ থেকে নেয়া হয় এক হাজার ২৭৫ জিবিপিএস। বাকিটা আসে আইটিসি অপারেটরদের মাধ্যমে ভারত থেকে। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইন্টারনেটের গতি কমতে পারে শুক্রবার থেকে! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০