সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

স্বামীর সঙ্গে পরকীয়া সন্দেহে এক নারীর চুল কাটলেন আরেক নারী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: গাজীপুরে স্বামীর সঙ্গে পরকীয়া সন্দেহে এক গৃহবধূকে তুলে নিয়ে চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে আরেক গৃহবধূর বিরুদ্ধে। এ সময় গৃহবধূকে মারধরও করা হয়।
২৫ অক্টোবর শহরের সালনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘আমার স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্ক তোর, এটা অবৈধ কাজের চিহ্ন’ বলেই আমাকে ধরে মাথার চুল কেটে দেয়া হয়। এছাড়া আমাকে মারধর করেন ওই গৃহবধূ। পরে আমি হাসপাতালে চিকিৎসা নেই। কিন্তু হাসপাতাল থেকে ফিরে নিজ বাসায় যেতে পারিনি। সামাজিক লজ্জা আর নিরাপত্তাহীনতায় আমার বোনের ভাড়া বাসায় ঠাঁই নিতে হয়েছে।

২৫ অক্টোবর শহরের সালনা এলাকায় রিকশায় বাসায় ফিরছিলেন ভুক্তভোগী গৃহবধূ। এ সময় টেনে-হিঁচড়ে রিকশা থেকে নামিয়ে নিজ ঘরে আটকে নির্যাতন করেন পরিবহন শ্রমিক নেতা বাবুলের স্ত্রী ফাহিমা আক্তার ও তার লোকজন। পরে স্বামীর সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেন তারা। এছাড়া মুঠোফোনে ওই গৃহবধূর আপত্তিকর ছবি ধারণ করেন।

পরবর্তীতে স্বজনদের সহযোগিতায় হাসপাতালে চিকিৎসা নেন ওই গৃহবধূ। চাঞ্চল্যকর এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

নির্যাতিতা গৃহবধূ এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকছেন। এক বছর আগে ভাইয়ের চাকরির জন্য কথা বলতে গিয়ে পরিবহন শ্রমিক নেতা বাবুলের সঙ্গে তার পরিচয় হয়।

জিএমপির উপ-কমিশনার মো. জাকির হাসান জানান, এ ঘটনায় প্রধান আসামি ফাহিমা আক্তার ও শাহিদা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর সঙ্গে পরকীয়া সন্দেহে এক নারীর চুল কাটলেন আরেক নারী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০