সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মাদকাসক্ত স্বামী তার দুই মেয়েকে শ্লীলতাহানি করেছেন’ স্ত্রীর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: ‘মাদকাসক্ত স্বামী তার দুই মেয়েকে শ্লীলতাহানি করেছেন’ স্ত্রীর এমন অভিযোগে থানা পুলিশ অভিযুক্ত আবু বক্কর ছিদ্দিককে গ্রেফতার করে। কিন্তু আদালতে সোপর্দ করার পর দুই মেয়ে বিচারকের কাছে প্রকৃত তথ্য তুলে ধরায় দেখা দেয় বিপত্তি।

মিথ্যা অভিযোগে মামলা করায় মামলার বাদী ও দুই সন্তানকে আদালত চলাকালীন সময় পর্যন্ত আটক রাখা হয়। মঙ্গলবার চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন রিমার আদালতে।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার।

এর আগে গত সোমবার দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামের আবু বক্করের স্ত্রী বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মাদক সেবন করে তার ২ সন্তানকে মারধরসহ শ্লীলতাহানির অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ পেয়ে পুলিশ ওই দিন বিকেলে আবু বক্করকে আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে মামলার দুই কথিত ভিকটিম (২ মেয়ে) ও বাদী হাসিনা বেগমকে ২২ ধারা জবানবন্দি দেয়ার জন্য কুমিল্লা আদালতে হাজির করা হয়।

এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন রিমা মামলার বাদী ও তার ২ মেয়েকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা এক পর্যায়ে সত্য ফাঁস করে দেন।

দুই মেয়ে আদালতকে জানান, মাদকাসক্ত বাবা বিভিন্ন সময় কারণে অকারণে তাদের মা ও তাদেরকে মারধর করতেন। তার (বাবা) অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা মায়ের পরামর্শে মিথ্যা অভিযোগের পরিকল্পনা করি।

দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, আদালত অভিযোগের কোনো সত্যতা না পেয়ে এবং মিথ্যা অভিযোগের কারণে মামলার বাদী ও তার ২ মেয়েকে আদালত চলা পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন। পরে সন্ধ্যায় তাদের ছেড়ে দিয়েছেন বলে জানতে পেরেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদকাসক্ত স্বামী তার দুই মেয়েকে শ্লীলতাহানি করেছেন’ স্ত্রীর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৪২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০