সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

এনজিওর কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এনজিওর কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে সুমি আক্তার (২৫) নামের এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ বুধবার সকালে শহরের পোস্ট অফিস সড়কের বয়াতি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ ওই এলাকার রিকশাচালক মনির হোসেনের স্ত্রী। তার দুই সন্তান রয়েছে। এ ঘটনার মনির হোসেন থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।

গৃহবধূর স্বামী জানান, অভাবের কারণে ব্র্যাকসহ কয়েকটি এনজিও এবং স্থানীয় সমিতি থেকে প্রায় দুই লাখ টাকা ঋণ নেন তারা। ওই টাকা দিয়ে ঘর তৈরি এবং রিকশা কেনেন। সপ্তাহে কয়েকদিন এনজিওগুলোকে ঋণের কিস্তি দিতে হয়।

মনির হোসেন আরও জানান, অভাবের সংসারে করোনার প্রভাবে সমস্যা আরও প্রকট হয়। বেশি অভাবগ্রস্ত হয়ে পড়ায় সময়মতো কিস্তি পরিশোধ করতে পারছিলেন না তারা। কিন্তু এনজিও এবং সমিতির কর্মকর্তারা প্রতিদিন কিস্তি আদায়ের জন্য মানুষিক নির্যাতন করত। আজ বুধবার কিস্তির টাকার জন্য কর্মকর্তারা চাপ দিলে স্বামীর সঙ্গে অভিমান করে সুমি নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজি নাজমুল কাদের গুলজার বলেন, ‘কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করা দুঃখজনক।’ অসহায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ‘গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এনজিওর কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫১:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০