সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

এক ঘণ্টার জন্য বরিশাল জেলা প্রশাসক কলেজছাত্রী নাদিরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: নাদিরা জাহান মুনাকে মঙ্গলবার দুপুরে এক ঘণ্টার জন্য বরিশাল জেলা প্রশাসকের প্রতীকী দায়িত্ব দেওয়া হয়েছিল। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কাছ থেকে প্রতীকী কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন বরিশাল মহিলা কলেজছাত্রী। দায়িত্ব নেওয়ার পর জেলা প্রশাসকসহ কার্যালয়ের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। দায়িত্ব নেওয়ার পর নাদিরা বরিশালকে নারীবান্ধব করা এবং নারীর প্রতি সহিংসতা রোধসহ কিশোর গ্যাং নির্মূল, করোনাকালীন অর্থনৈতিক সংকটের জন্য সৃষ্ট বাল্যবিয়ে নিরোধের ব্যবস্থা, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার হ্রাসকরণ ও জলবায়ু উদ্বাস্তু শিশুদের পুনর্বাসনের জন্য সুপারিশমালা পেশ করেন। পাশাপাশি এগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন। সে সব সুপারিশ বাস্তবায়নের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মুনা বরিশাল সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী|
আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় মঙ্গলবার দুপুর ২টার দিকে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের কাছ থেকে প্রতীকীভাবে দায়িত্ব নেন মুনা।

নগরের রুপাতলী এলাকার মেয়ে মুনা জেলা প্রশাসকের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মঙ্গলবার বলেন, ‘এটা আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা। নারী অধিকার আদায়ের পথে এটা অণুপ্রেরণা জোগাবে।’

এই কিশোরীর স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, নারীরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে থাকলেও নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছে। এমন করে এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যাশিশুরা ভবিষ্যতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক ঘণ্টার জন্য বরিশাল জেলা প্রশাসক কলেজছাত্রী নাদিরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০