সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

অবিবাহিত নারীদের সাতদিন ‘প্রেম করার ছুটি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নারীদের বয়স তিরিশের কাছাকাছি হলে যদি বিয়ে না করে থাকেন তাহলে ‘বাদপড়া মেয়ে’ হিসেবে গণ্য করা হয়। চীনের এই সংস্কৃতির কারণে অনেক নারীই তিরিশের আগে বিয়ে করতে চান।

তিরিশে কাছাকাছি বয়স হয়েছে। কিন্তু এখনো জীবনসঙ্গী খুঁজে নিতে পারেননি, এমন নারীদের সহযোগিতার জন্য এগিয়ে আসছে দেশটির বেসরকারি প্রতিষ্ঠান। নির্দিষ্ট ছুটির বাইরে ‘ডিটিং লিভ’ (প্রেম করার ছুটি) হিসেবে অতিরিক্ত সাত দিন ছুটি দিচ্ছে চীনের পূর্বাঞ্চলের হাংঝুর কয়েক কোম্পানি।
নতুন চন্দ্র বছর উদযাপন করতে ইতিমধ্যে দেশটিতে কোটি কোটি মানুষ ছুটি নিয়ে পরিবারের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আট দিনের ওই ছুটির সঙ্গে প্রতিষ্ঠানগুলো আরো সাতদিন প্রেম করার ছুটির ঘোষণা দিয়েছেন।

এই সুযোগ পাবেন কেবল মাত্র তিরিশের কোঠার অবিবাহিত নারীরা। এর উদ্দেশ্য, তারা যেন তাদের জীবন সঙ্গী খুঁজে নিতে পারেন।
তবে এর আগে খবর বেরিয়েছিল, ওই শহরেই অবিবাহিত স্কুল শিক্ষিকাদেরও একই ধরনের ‘লাভ লিভ’ দেয়া হচ্ছিল।
চীনের মেয়েরা কাজের বেশি মনোযোগী হওয়ায় জন্মহারে প্রভাব পড়ছে। আশঙ্কাজনকহারে জনসংখ্যা কমে যাচ্ছে। ফলে চীন সরকারও সন্তান নিতে নারীদের উৎসাহিত করছে।
সূত্র: বিবিসি বাংলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবিবাহিত নারীদের সাতদিন ‘প্রেম করার ছুটি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০