সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে দ্বন্দ্বে মো. সোহেল (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে সদর হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে সোহেলের মৃত্যু হয়।

এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। তবে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রোববার (২৫ অক্টোবর) রাতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একটি বিয়ে বাড়িতে নাচ-গান চলছিল। এ সময় নাচ-গান পছন্দ না হওয়ায় একই এলাকার সুমন, দিদার ও জুয়েলসহ কয়েকজনের সঙ্গে সোহেলের বাগবিতণ্ডা হয়।

এর জের ধরে সোমবার (২৬ অক্টোবর) রাতে মজুচৌধুরীর হাট এলাকা থেকে বাড়ি ফেরার পথে সোহেলের ওপর হামলা চালান তারা। এ সময় লাঠিসোটা দিয়ে সোহেলকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার ভোরে সদর হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে সোহেলের মৃত্যু হয়।

নিহত সোহেল পেশায় মৎস্যজীবী (জেলে)। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।

চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল বলেন, হামলার খবর পেয়ে ওই রাতে আমি ঘটনাস্থলে যাই। এর আগেই সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, হত্যার ঘটনায় লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৩৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০