সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ক্লিনিকে চিকিৎসা বিলের মেমো চাওয়ায় সহকারী প্রকৌশলীকে মারধরের অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চিকিৎসাবাবদ দেওয়া বিলের মেমো চাওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসক বহিরাগত ডেকে তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে

বরিশাল শিক্ষা প্রকৌশল বিভাগের (ইইডি) সহকারী প্রকৌশলী শহীদুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে। নগরীর বগুড়া রোডের সাউথ বেঙ্গল ক্লিনিকে তার ভাগ্নের চিকিৎসাবাবদ দেওয়া বিলের মেমো চাওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসক বহিরাগত ডেকে তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। তবে অভিযুক্ত চিকিৎসক হাবিবুর রহমান শিক্ষা প্রকৌশল বিভাগের কর্মকর্তাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।

প্রকৌশলীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সহকারী প্রকৌশলী শহীদুল ইসলামের ভাগ্নে সুমন গাজীর বাম হাতের একটি আঙল গত ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়।

ভাগ্নের আঙুলের চিকিৎসার জন্য বরিশাল নগরীর বগুড়া রোডের সাউথ বেঙ্গল ক্লিনিকের চিকিৎসক হাবিবুর রহমানের সঙ্গে গত ৫ অক্টোবর ৩৫ হাজার টাকায় চুক্তি হয়। ওইদিনই চুক্তির সব টাকা পরিশোধ করেন তারা। তবে টাকা পরিশোধের কোনো মেমো তাদের দেয়নি ক্লিনিক কর্তৃপক্ষ। নির্ধারিত ২১দিন শেষে সোমবার দ্বিতীয় অপারেশন করেন ডা. হাবিবুর রহমান।

এরপর রোগীর কাছে আরও ১০ হাজার টাকা দাবি করেন তিনি। এই টাকা না দিলে রোগীর ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানান তিনি।
খবর পেয়ে মঙ্গলবার বিকালে প্রকৌশলী শহীদুল ইসলাম ওই ক্লিনিকে গিয়ে অতিরিক্ত টাকা চাওয়ার কারণ এবং আগের নেওয়া বিলের টাকার ভ্যাট ও আয়কর পরিশোধিত মেমো চান ডা. হাবিবুর রহমানের কাছে। এতে ক্ষুব্ধ হয়ে ডা. হাবিবুর রহমান প্রকৌশলী শহীদুল ইসলামের সঙ্গে বাদানুবাদে লিপ্ত হন।

একপর্যায়ে তিনি মুঠোফোনে তার স্বজনদের ডেকে এনে প্রকৌশলী শহীদুলকে মারধর করেন। অবস্থা বেগতিক দেখে প্রকৌশলী শহীদুল জরুরি সেবা হটলাইন ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চান।
তবে রোগীর আঙুল অপারেশনের জন্য অতিরিক্ত কোনো টাকা চাওয়া হয়নি এবং রোগীর স্বজন শিক্ষা বিভাগের সহকারী প্রকৌশলী শহীদুল ইসলামকে মারধর করার অভিযোগও সঠিক নয় বলে দাবি করেন সাউথ বেঙ্গল ক্লিনিকের চিকিৎসক ডা. হাবিবুর রহমান। টানাটানিতে তার শার্টের বোতাম ছিঁড়ে যেতে পারে বলে তার দাবি।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করে।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্লিনিকে চিকিৎসা বিলের মেমো চাওয়ায় সহকারী প্রকৌশলীকে মারধরের অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০