সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

উজিরপুরে দু’ সন্তানের জননী ধর্ষণের শিকার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে দু’সন্তানের জননী এক গৃহবধু( ৪০) ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার গুঠিয়া ইউনিয়নের দোসতিনা গ্রামের শীল বাড়িতে এ ঘটনা ঘটে। ধর্ষিতা গৃহবধুর স্বামী স্থানীয় নারায়নপুর বাজারের সেলুন মালিক রবিন শীল জানান সোমবার দুপুরে তিনি বাড়িতে এসে দেখতে পান ঘরের বারান্দার মেজেতে ফেলে তার স্ত্রীকে ধর্ষণ করছেন একই বাড়ির বাদল শীল। এসময় তার উপস্থিতি টের পেয়ে লম্পট বাদল দৌড়ে পালিয়ে যায়। তিনি এসময় ভুল বুঝতে পেরে স্ত্রীকে মারধর করেন। পরে স্ত্রী তাকে জানান ঘরে একা থাকার সুযোগে বাদল শীল এসে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ প্রসঙ্গে ধর্ষিতা গৃহবধু মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান সোমবার দুপুরে তাকে ঘরে একা পেয়ে একই বাড়ির মামা সম্পর্কীয় বাদল শীল ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। বাদল শীল পূর্ব পরিকল্পিতভাবে নিজের স্ত্রী ও সন্তানদের ঝালকাঠিতে শ্বশুরালয়ে বেড়াতে পাঠিয়ে এ ধর্ষণের ঘটনা ঘটায়। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জিয়াউল আহসান বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে লম্পট ওই ধর্ষকের পক্ষ নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে দু’ সন্তানের জননী ধর্ষণের শিকার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:২৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০