সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: বিএমপি কমিশনার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বরিশাল মেট্রোপলিটন পুলিশকে (বিএমপি) দুর্নীতিমুক্ত এবং প্রকৃত সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন কমিশনার মো. শাহাবুদ্দিন খান। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর বন্দর রোডের পুলিশ অফিসার্স মেসে আয়োজিত বিএমপির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ ছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশকে মানবিক পুলিশ হিসেবেও গড়ে তোলার কথা বলেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালবাসীকে হৃদয় থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে চাই। পাশাপাশি আমাদের যারা কর্মকর্তা ও সদস্য আছেন তাদের বলতে চাই, প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের যে লক্ষ্যগুলো থাকে সেটাকে আমরা আরও ধারালো করি, শানিত করি ও রিনিউ করি। এ বছরও আমাদের বক্তব্য একটাই, আমরা একটা নির্ভেজাল সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতিমুক্ত সেবা জনগণের মাঝে পৌঁছে দিতে পারি। আর সত্যিকার অর্থে জনতার পুলিশ, আমরা মানবিক পুলিশ, আমরা যেটাকে বলি নারীবান্ধব পুলিশিং যেটা, শিশুবান্ধব পুলিশিং এবং জনদরদি পুলিশিংয়ের মধ্যে দিয়ে জনগণের আস্থার প্রতীকে পরিণত হতে চাই। এটিই আমাদের এ বছরের প্রত্যাশা, এটিই আমাদের প্রতিশ্রুতি।

যে কোনো অপরাধ ও অপরাধীদের জন্য পুলিশ ভূমিকা কঠোর বলেও জানান কমিশনার।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিনটি পালন করা হয়। সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় সিসিম এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: বিএমপি কমিশনার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০