সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

দাঁড়ি কেটে চাকরি ফিরে পেলেন এসআই। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: দাঁড়ি রাখার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিলেন ভারতের উত্তর প্রদেশের উপপরিদর্শক (এসআই) ইন্তেসার আলীকে। পরে চাকরি ফিরে পাওয়ার জন্য আবেদনও করেছিলেন তিনি। তবে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত দাঁড়ি কাটতে রাজি হওয়ায় চাকরি ফিরে পেলেন তিনি। দাঁড়ি কেটে কাজেও যোগ দিয়েছেন ইন্তেসার আলী।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার এই সংক্রান্ত একটি নোটিশ জারি করে ইন্তেসার আলীকে কাজে পুর্নবহাল করার কথা জানানো হয়েছে উত্তর প্রদেশ প্রশাসনের তরফ থেকে।

পুলিশ ড্রেস কোড না মেনে দাঁড়ি রাখার কারণে গত ২০ অক্টোবর বরখাস্ত করা হয় উত্তর প্রদেশের বাগপত জেলার রামলালা থানার এসআই ইন্তেসার আলীকে। এর আগে পুলিশ সুপার অভিষেক সিং তাকে তিনবার দাঁড়ি কেটে ফেলার নির্দেশ দিলেও রাজি হননি তিনি। এরপরই অনুমতি ছাড়া দাঁড়ি রাখার জেরে তাকে বরখাস্ত করা হয়।

বর্তমানে নিজের আগের অবস্থান থেকে সরে এসে দাঁড়ি কাটতে রাজি হওয়ায় তাকে চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম।

এ বিষয়ে বাগপত জেলার পুলিশ সুপার অভিষেক সিং বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে দাঁড়ি রাখার জন্য বাগপত জেলার এসআই ইন্তেসার আলীকে বরখাস্ত করা হয়েছিল। আজ তিনি আমার কাছে লিখিত আবেদন করেছেন যে, পুলিশ ম্যানুয়াল মেনে তিনি দাঁড়ি কাটতে রাজি আছেন। তাই সাসপেনশন প্রত্যাহার করে তাকে ফের কাজে যোগ দিতে বলা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাঁড়ি কেটে চাকরি ফিরে পেলেন এসআই। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০