সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

হোটেল-রেষ্টুরেন্টে পানি টেনে আনোয়ারা বেগমের জীবন সংগ্রাম…

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে হোটেল-রেষ্টুরেন্টে কলস ও বালতিতে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করেন বিধবা আনোয়ারা বেগম। গত প্রায় ৩৫ বছর ধরে কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত এভাবেই দোকানে দোকানে পানি টেনে চলে তার জীবন সংগ্রাম। ৭ বছর আগে স্বামী এছাহাক হাওলাদারকে হারিয়েছেন । চার বছর বয়সী একমাত্র কন্যা মনি লিভার রোগে না ফেরার দেশের যাত্রী হয়েছেন ২৮ বছর আগে। বালতি ও কলস প্রতি ৫ টাকা করে পান তিনি। গভীর রাতে যখন ক্লান্ত ও অবসন্ন শরীরে বাড়ি ফেরেন তখন গুনে দেখেন তার সারাদিনের আয় দু’/ আড়াইশত টাকা। বাজারে সারাদিন কাজে ব্যস্ত থাকায় বছরের বেশিরভাগ সময় ভাত খাওয়া হয়না তার। দুপুরে বাজারে কাজে ব্যস্ত থাকায় আর গভীর রাতে বাড়ি ফিরে ক্লান্ত শরীরে রান্না করা হয়ে ওঠেনা তার।বেশীরভাগ সময় রুটি ও চা খেয়েই কাটে তার জীবন। নিজের সম্পত্তি না থাকায় পৌর শহরের ২ নং ওয়ার্ডে অন্যের সম্পত্তিতে খুপড়ি ঘরে তার নিঃসঙ্গ বসবাস। স্বামী-সন্তান কেউ না থাকায় অসুস্থ হলে তাকে দেখভাল করার কেউ থাকেনা। মানবেতর জীবন-যাপন করছেন তিনি। খালি পা,ছেঁড়া-ময়লা বসন ও কঙ্কাল সার শরীর নিয়ে পানি টেনে এভাবেই দিনের পর দিন বছরের পর বছর আর যুগের পর যুগ চলছে আনোয়ারা বেগমের জীবন-সংগ্রাম…….

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হোটেল-রেষ্টুরেন্টে পানি টেনে আনোয়ারা বেগমের জীবন সংগ্রাম…

আপডেট সময় : ০১:৫৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০