সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

বিমানবন্দরের বাথরুম থেকে নবজাতক উদ্ধারের পর ,১৩ নারীকে নগ্ন করে পরীক্ষা! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: কাতার বিমানবন্দরের বাথরুম থেকে নবজাতক উদ্ধারের পর অস্ট্রেলিয়ার ১৩ নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বিমানবন্দরের রানওয়েতে ওই ১৩ নারীর অন্তর্বাস খুলে পুরোপুরি নগ্ন করে এ স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, চলতি মাসের শুরুতে কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাথরুম থেকে এক জীবিত নবজাতক উদ্ধার করা হয়। এ সময় অস্ট্রেলিয়ার সিডনির পথে উড়াল দিতে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে নবজাতকটি কারও কিনা তা জানার চেষ্টা করছিলেন বিমানবন্দরটির কর্মকর্তারা।

যাত্রীরা বলছেন, ওই ১৩ অজি নারীসহ সকল যাত্রীরা বিমানে আসন গ্রহণ করেছিলেন। তাদেরকে জোর করে বিমান থেকে নামানো হয় এবং রানওয়েতে থাকা একটি অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে আক্রমণাত্বকভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদের মধ্যে ওই নবজাতকের মাকে পাওয়া যায়নি। এরপর তাদেরকে সিডনিতে গিয়ে কোয়ারেন্টিনে থাকার শর্ত সাপেক্ষে বিমানবন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়।

বিমানটিতে থাকা ওল্ফগ্যাং বাবেক অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসিকে জানান, নারীরা যখন বিমানে ফিরে এলেন তখন তাদের বিমর্ষ দেখাচ্ছিল। তিনি বলেন, ‘যখন তারা ফিরে এলেন অনেকে, সম্ভবত সবাইকেই বিষণ্ন ছিলেন। কম বয়সী এক নারী কান্না করছিলেন। কেউ বিশ্বাস করতে পারছিলেন না, কি ঘটেছে।’

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিসে পায়নে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। সেদিন আসলেই কী ঘটেছিল সে বিষয়ে কাতারের কর্মকর্তাদের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘বিষয়টি খুবই বিরক্তিকর, আপত্তিকর এবং গভীরভাবে নেওয়ার মতো।’ অবমাননাকর এ শারীরিক পরীক্ষার আগে কোনো নারীকেই ওই পরিত্যক্ত নবজাতকের কথা বলা হয়নি বলেও অভিযোগ অস্ট্রেলিয়ার।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই শিশু সুস্থ রয়েছে। তাকে চিকিৎসক ও সমাজকর্মীরা রক্ষণাবেক্ষণ করছেন। চিকিৎসকরা এ নবজাতকের মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং তাকে খুঁজে বের করার অনুরোধ করেছিলেন। যে এলাকায় শিশুটিকে পাওয়া গেছে সেখানে যাওয়া নারীদেরকে এ ব্যাপারে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিমানবন্দরের বাথরুম থেকে নবজাতক উদ্ধারের পর ,১৩ নারীকে নগ্ন করে পরীক্ষা! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০