সংবাদ শিরোনাম ::
৭ বছরের বোনকে ধর্ষণ করল ১৪ বছরের কিশোর! আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: ৭ বছর বয়সী দূর সম্পর্কের চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী কিশোরের বিরুদ্ধে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুরে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
উপজেলার নারায়নপুর ইউপির বাসুদেব পুর গ্রামের ইদ্রিস ফকিরের ছোট ছেলে শিশিরের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
মেয়ের বাবা বলেন, গত ১৭ সেপ্টেম্বর বিকেলে আমার মেয়েকে চকোলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে ইদ্রিস ফকিরের ছেলে শিশির তার ঘরে পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে। আমি বিষয়টি দুই পরিবার বসে মীমাংসার চেষ্টা করি। কিন্তু শিশির এর পরিবার উল্টো আমাকে হয়রানি করছে।
ভেদরগঞ্জ থানার ওসি এবিএম রশিদুল বারি বলেন, এই ঘটনায় মেয়ের বাবা ভেদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেছে। আমরা মেয়েকে হেফাজতে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠিয়েছে।


























