সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

নিজের সন্তানকে পুলিশে দিলেন মা। আজকের ক্রাইম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: মাকড়সা নিজের সন্তানদের খাদ্যের চাহিদা মেটাতে নিজের শরীর উৎসর্গ করে দেয় সন্তানদের কাছে। সন্তানের প্রতি মায়ের এমন ভালোবাসার নজির আছে অসংখ্য। কিন্তু দেশ ও দশের কল্যাণে বিগড়ে যাওয়া সন্তানকে উৎসর্গ করার নজির মেলে কালেভদ্রে। এমনই এক ঘটনা ঘটেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায়। যেখানে মায়ের বিবেকের কাছে হার মেনে গেছে তার আবেগ।

ঘটনার শুরু শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর। জনৈক মোহাম্মদ আশফাক হোসেন তার ব্যক্তিগত মোটরসাইকেলটি রিয়াজউদ্দিন বাজার তামাকুমুন্ডি লেইনের বিপরীত পাশে রেখে মোবাইল মেরামত করতে যান। এ সময় তিনি মোটরসাইকেলটি তালাও মেরে যান। কিন্তু কিছুক্ষণ পর এসে দেখেন তার মোটরসাইকেলটি সেখানে নেই।

ব্যতিব্যস্ত হয়ে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন এক যুবক তার নিজের মোটরসাইকেল বলে সেটা রিকশায় উঠিয়ে নিয়ে গেছেন। হতভম্ব হয়ে আশফাক হোসেন তাৎক্ষণিকভাবে ছুটে যান টিম কোতোয়ালির টহল দলের কাছে।

আশফাক হোসেনের কাছে পুরো ঘটনা শুনে টহল টিমের দায়িত্বে থাকা এসআই মো. মনজুরুল আলম ভূঞাঁ কালবিলম্ব না করে অভিযান শুরু করেন।

অভিযানের এক পর্যায়ে পুলিশকে একজন প্রত্যক্ষদর্শী জানান, কিছুক্ষণ আগে এক যুবককে একটি মোটরসাইকেল রিকশাযোগে নগরের আসকারদিঘীর পাড় এলাকায় নিয়ে যেতে দেখেছেন তিনি। এ সংবাদে অভিযানে নতুন মাত্রা আসে। টহল টিমটি ছুটে যায় সেখানে। সামান্য খোঁজাখুঁজি করতেই পাওয়া যায় চুরি যাওয়া মোটরসাইকেলটি। এ সময় ঘটে অভূতপূর্ব এক ঘটনা।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, আসকার দিঘীর দক্ষিণ পাড়ের শতদল ক্লাবের পাশে একটি গলিতে মো. তুহিন ভূঁইয়া (২২) নামের এক যুবক থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়। সন্তানের এমন অপরাধের কথা জানতে পেরে মা পারভিন আক্তার নিজেই সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজের সন্তানকে পুলিশে দিলেন মা। আজকের ক্রাইম

আপডেট সময় : ০৯:৩৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০